বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

নিহতরা
নিহতরা | ছবি: সংগৃহীত
1

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬ টায় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বউ- শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ বাস ও হেলপারকে আটক করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেআর