আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে ওয়ান ব্যাংকের আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে বা পিটুপি পদ্ধতিতে সরাসরি টাকা পাঠানোর সুবিধা চালু হচ্ছে। পাশাপাশি, আর্থিক খাতকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই গড়ে তোলার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর জনপ্রিয় করতে বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি, আন্তঃঅপারেটর চার্জ শূন্য করা হয়েছে। তবে লেনদেন খরচ কমলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আরও পথ বাকি। বর্তমানে বাংলা কিউআরে দৈনিক গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে।’
এ ব্যবস্থাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিতে দৈনিক লেনদেন তিন হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণের কথা জানান গভর্নর।
পিটুপি লেনদেন চালু হলে রিকশাচালক ও দিনমজুরসহ সবাই কিউআর কোডের মাধ্যমে সহজে ও স্বচ্ছভাবে টাকা লেনদেন করতে পারবেন বলেও জানান তিনি।





