আবুধাবিতে শুরুতেই তানজিদ ও সাদমানের অর্ধশতক

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

মাঠে বাংলাদেশি দুই ওপেনার তানজিদ ও সাদমান
মাঠে বাংলাদেশি দুই ওপেনার তানজিদ ও সাদমান | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

আবুধাবিতে রেকর্ডের দিন পার করেছেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং সাদমান ইসলাম। দু’জনেই ফিফটি পেলেও পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অবশ্য তারপরেও দু’জনের সঙ্গী হয়েছে একাধিক রেকর্ড।

আবুধাবির উত্তপ্ত রোদে পিচে ঘাসের অস্তিত্ব ধরে রাখাই ছিল কষ্টকর। পেস বোলারদেরও তাই হিমশিম খেতে হয়েছে শুরু থেকেই। আর তারই যেন সুবিধা নিলেন তানজিদ তামিম ও সাদমান ইসলাম।

২৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে তানজিদ তামিম আর সাদমান ইসলাম। আফগান পেসাররা খুব একটা পরীক্ষা নিতে পারেননি। নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রেখেই রান তুলেছেন দু’জন। তানজিদ ছিলেন নিজের স্বভাবসুলভ মারমুখী স্বভাবে। ৪১ বলে ফিফটি পেয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য ৮৩ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

আরও পড়ুন:

তবে সাজঘরে ফেরার আগেই রেকর্ডবুকে নিজের নাম নিশ্চিত করেছেন বগুড়ার এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির পাশাপাশি এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় আর ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটা নিজের করে নিয়েছেন তানজিদ।

পার্টনারশিপের দিক থেকেও ছিল রেকর্ড। সাদমান ও তানজিদের ১২৪ রানের জুটি বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট দ্বৈরথে সর্বোচ্চ ওপেনিং জুটি। একইসঙ্গে যেকোনো উইকেট বিবেচনায় এটি চতুর্থ সর্বোচ্চ। আর সাদমানের ফিফটি নিশ্চিত করেছে, প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে একই ইনিংসে দুই ওপেনারের ফিফটি।

মিডলঅর্ডারের ব্যর্থতা আর আক্ষেপের ভিড়ে প্রথম দিনে তানজিদ তামিম এবং সাদমান ইসলামের রেকর্ডগুলোই বাংলাদেশের প্রাপ্তি।

এসএইচ