বিরতি শেষে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

নেইমার
নেইমার | ছবি: সংগৃহীত
0

এক মাসের বিরতি শেষে মাঠে ফিরেই নেইমার জুনিয়রের জোড়া গোল। তবে তাতেও জয় পেল না সান্তোস। ব্রাজিলিয়ান সিরি আ'র ম্যাচে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে সান্তোস। দানিলো ও লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। তবে বিরতির পর বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন নেইমার।

৭৯ মিনিটে ফ্ল্যামেঙ্গোর জর্জিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপর ৮২ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে সমতায় ফেরান নেইমার। এই ড্রয়ে পয়েন্ট হারাল শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গো।

অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকল সান্তোস। চোট কাটিয়ে ফিরেই নেইমারের এমন পারফরম্যান্সে স্বস্তি পেতে পারে দলটি।

এফএস