নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছি।’ তিনি জানান, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এখনো কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক রয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়েই আমরা ইরানে হামলা চালাব না।’





