আশঙ্কার তুলনায় ডেঙ্গুর প্রকোপ কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত | ছবি: সংগৃহীত
0

ডেঙ্গুর প্রকোপ যতখানি হওয়ার আশংকা ছিলো, তার তুলনায় কম হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ (বুধবার, ৭ অক্টোবর) করাইল বস্তিতে ন্যাশনাল ইনটেন্সিফাইড ক্যাচ আপ হাম রুবেলা টিকাদান ক্যাম্পাইনে পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সকলকে সম্পৃক্ত করে উদ্যোগ নেয়ায় ডেঙ্গুর প্রকোপ কম, বিগত কয়েক বছরের তুলনায় এবার আক্রান্তের হারও কম।’

এদিকে ডিএনসিসি প্রশাসকের দাবি মশা নিধনে যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেগুলো কার্যকর। ৯৯ শতাংশ কার্যকারিতা আছে মশক নিধনে ব্যবহারে কীটনাশকের। যদিও বিভিন্ন মাধ্যমের খবর মাঠ পর্যায়ে কয়েক বছরের তুলনায় এবারে ডেঙ্গুর প্রকোপ একটু বেশি।

এফএস