বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের ১৪১ মিলিয়ন ডলারের তুলনায় ১৭৫ শতাংশ বেশি।
তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর একদিনেই প্রবাসি বাংলাদেশিরা দেশে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং লেনদেনের ভারসাম্যের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।—বাসস





