নেশনস লিগে আজ রাতে পর্তুগাল-নরওয়ে, জার্মানি-গ্রিস মহারণ

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

উয়েফা নেশনস লিগে রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে পর্তুগাল ও নরওয়ে। আরেক ম্যাচে জার্মানি খেলবে গ্রিসের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

নিজেদের মাঠ পোর্তোর ইস্তাদিও দো দ্রাগাওতে মাঠে নামার আগে, তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ ‘ডি’ এর শীর্ষে আছে পর্তুগাল। তিন ম্যাচে তিনটিতেই জিতে ৯ পয়েন্ট তাদের নামের পাশে। রোনালদো পর্তুগালের ক্যাম্প ছাড়ার পর বিতর্ক দুরে ঠেলে এই ম্যাচেও জয়ে চোখ হেড কোচ হোর্হে জেসুসের। অন্যদিকে তিন ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের তিনে অবস্থান হ্যালান্ডদের নরওয়ের।

প্রথম লেগে ঘরের মাঠে পর্তুগালের কাছে হারের প্রতিশোধ হিসেবে জয় তুলে নিয়ে পূর্ণ তিন পয়েন্টে চোখ নরওয়েজিয়ান কোচ সোলবাকেনের। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে জার্মানি লড়বে টেবিলের শীর্ষে থাকা গ্রিসের বিপক্ষে। তিন ম্যাচে মাত্র এক জয়ে টেবিলের ৩ নম্বরে থাকা জার্মানরা প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে মরিয়া ।একই সময়ে হবে ওয়েলস ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডস ও সার্বিয়ার ম্যাচ।

এএম