
আজ মাঠে নামছেন রোনালদো, কেইন ও মদ্রিচ; লাইভ খেলা দেখবেন যেভাবে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষভাগে এসে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিন ভিন্ন প্রজন্মের তিন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি কেইন ও লুকা মদ্রিচ (Watch World Cup 2026 Live Online: Ronaldo, Kane & Modric Matches Broadcast TV Channels Guide)। আজকের রাতের (২৩ জুন) ম্যাচগুলো তাদের সামনে এনে দিয়েছে ক্যারিয়ারের ভিন্ন তিনটি বড় চ্যালেঞ্জ। ফুটবলপ্রেমীদের নজর এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি লাইভ সম্প্রচারের দিকে (FIFA World Cup 2026 tonight matches schedule)।

আজকের রাত কার: রোনালদোর প্রত্যাবর্তন, কেইনের নকআউট নাকি মদ্রিচের বিদায়ঘণ্টা?
বিশ্বকাপের মঞ্চে বয়স যে শুধুই একটা সংখ্যা তা ফুটবল বিশ্বকে বহুবার দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ বা হ্যারি কেইনরা। তবে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের আজকের রাতটি হতে যাচ্ছে এই তিন কিংবদন্তির ক্যারিয়ারের অন্যতম বড় পরীক্ষার মঞ্চ (FIFA World Cup 2026 Live Updates: Cristiano Ronaldo vs Harry Kane vs Luka Modric Matches Tonight)। একই রাতে মাঠে নামছে পর্তুগাল, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ফুটবলপ্রেমীদের নজর এখন হিউস্টন থেকে ফ্রাঙ্কফুর্টের মাঠের দিকে (World Cup 2026 matches today schedule)।

রোনালদোর গোলের অপেক্ষায় পর্তুগাল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় উজবেকিস্তান!
বিশ্বকাপের মঞ্চে একদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি নতুন ইতিহাস গড়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নিয়েছেন। সেই মহাকাব্যিক আবহের মধ্যেই এবার ফুটবল বিশ্বের নজর সিআরসেভেন অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। আজ মঙ্গলবার টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে (NRG Stadium Houston USA) বিশ্বকাপের ‘কে’ গ্রুপের এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল (Portugal vs Uzbekistan World Cup match live)। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটাই বাঁচা-মরার সমান (Portugal vs Uzbekistan FIFA World Cup 2026: Cristiano Ronaldo Goal Tracker, Match Prediction and Group K Standings)।

রোনালদো নিষ্প্রভ, সেই সুযোগে কঙ্গোর ইতিহাস
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলো পর্তুগাল। ৫২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা কঙ্গোর সঙ্গে ড্র করেছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন পর্তুগালের প্রাণভোমড়া ক্রিশ্চিয়ানো রোনালদো।

রাতে পর্তুগালের ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন?
ভোররাতে চোখ ভরা ঘুম নিয়ে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিক উপভোগ করার পর, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে মুখিয়ে আছেন অপর মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখতে। প্রিয় সিআর সেভেন (CR7)-এর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচ দেখতে অবশ্য দেশের ফুটবল ভক্তদের খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। আজ (বুধবার, ১৭ জুন) রাতেই মাঠে নামছে সেলেসাওরা (Portugal vs Congo Live Streaming: When & How to Watch Cristiano Ronaldo Match Live in Bangladesh)।

পর্তুগাল বনাম কঙ্গো: কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ?
সর্বোচ্চ ফুটবল শ্রেষ্ঠত্ব বা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে, কাতার অধ্যায়ের সব হতাশা ও গ্লানি পেছনে ফেলে আবারও বিশ্বমঞ্চে মাঠে নামছে পর্তুগাল জাতীয় ফুটবল দল (Portugal National Football Team)। ২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) এর গ্রুপ ‘কে’ (Group K)-তে নিজেদের হাই-ভোল্টেজ উদ্বোধনী ম্যাচে আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম পরাশক্তি 'সেলেসাও'রা (Portugal Probable Lineup Against DR Congo: Cristiano Ronaldo to Lead the Seleção in FIFA World Cup 2026)।

যুক্তরাষ্ট্রে পর্তুগিজরা, প্রস্তুতি সেরেছে নিজ দেশেই
প্রায় সব দল বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করলেও ভিন্ন ছিল পর্তুগালের পরিকল্পনা। নিজেদের ঘরের মাঠ লিসবনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করে রোনালদো বাহিনী। তবে ফিফার নিয়ম মেনে ম্যাচের পাঁচদিন আগে লিসবনের পর্ব শেষ করে, যুক্তরাষ্ট্র গেছে পর্তুগিজরা। দেশ ছাড়ার আগে নিজেদের দর্শকদের সামনে শেষবারের মতো অনুশীলনে নেমেছিল পর্তুগাল।

বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তি: মেসি-ম্যারাডোনা-পেলে কে কোথায়?
বিশ্বকাপ ফুটবলের ২২টি রোমাঞ্চকর আসরে হাজারো ফুটবলার বিশ্বমঞ্চে পা রাখলেও কতজন পেরেছেন নিজেদের অনন্য কীর্তিতে ইতিহাস রাঙাতে? মেসি, ম্যারাডোনা, পেলে নাকি অন্য কেউ—বিশ্বকাপ ইতিহাসের সেরা কে? এই চিরন্তন বিতর্কের অবসান ঘটাতে ভিন্ন যুগের ও ভিন্ন শৈলীর ১০ ফুটবলারকে বেছে নিয়ে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০ কিংবদন্তির তালিকা (List of top 10 most influential legends in World Cup history) প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি স্পোর্টস’ (BBC Sports Top 10 World Cup Legends: Where are Messi, Maradona and Pele?)।

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর হীরাখচিত ঘড়ি, দাম জানলে চমকে উঠবেন
ফুটবল মাঠের সবুজ গালিচায় তিনি যখন বল নিয়ে দৌড়ান, তখন রেকর্ড ভাঙাই যেন তার নেশা। কিন্তু এবার মাঠের বাইরের এক ‘রেকর্ড’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেন ক্রিস্টিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে (Globe Soccer Awards) তার কবজিতে শোভা পাওয়া একটি ঘড়ি এখন সোশ্যাল মিডিয়া ও ঘড়ি সংগ্রাহকদের প্রধান আলোচ্য বিষয়। গোল কিংবা ট্রফি নয়, পর্তুগিজ মহাতারকার পরা এই ঘড়িটির আকাশচুম্বী দাম ও নির্মাণশৈলী সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

২৫ বছর পর জার্মানিকে হারালো পর্তুগাল
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল (বুধবার, ৪ জুন) রাতে উয়েফা নেশন্স লিগের প্রথম সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। এর মধ্য দিয়ে ২৫ বছর পর জার্মানিকে হারালো পর্তুগাল।

ক্লাব বিশ্বকাপে মেসি-রোনালদোকে একদলে দেখতে চান ফিফা সভাপতি
ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে একদলে খেলতে দেখতে চান ফিফা সভাপতি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শেষ হলো রোনালদোর ইউরো অধ্যায়!
রোনালদোর বয়স এখন ৩৯! পরবর্তী ইউরো ৪ বছর পর। তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স গিয়ে দাঁড়াবে ৪৩ এ। আর এ জন্য কাউকে জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই যে তখন বুড়োর খাতায় নাম লেখানো সিআরসেভেন জাতীয় দলের হয়ে আবারও ইউরো খেলতে নামবেন।