নেশনস লিগে আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে জার্মানি-পর্তুগাল

উয়েফা নেশনস লিগ
উয়েফা নেশনস লিগ | ছবি: এখন টিভি
0

উয়েফা নেশনস লিগে আজ (রোববার, ৪ অক্টোবর) রাতের আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি ও পর্তুগাল। একদিকে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ত্যাগ করার বিতর্ক পিছে ফেলে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। অন্যদিকে, প্রথম লেগের হারের পর গ্রিসের বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্য ইয়ুর্গেন ক্লপের জার্মানির।

পর্তুগাল শিবিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কেবলই ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জে জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং একাদশে না রাখার সিদ্ধান্তে গত বুধবার ডেনমার্ক ম্যাচের আগেই ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এ মহাতারকা। সেই ম্যাচ ৪-২ ব্যবধানে জিতলেও নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোকে নিয়েই সংবাদ সম্মেলনে প্রশ্নের সম্মুখীন হতে হয় পর্তুগিজদের।

দলীয় অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস জানান, জাতীয় দলে যেন কোনো বিভাজন না তৈরি হয় এবং রোনালদোর এই স্থানটি যেন সম্মানিত থাকে।

তিনি আরও বলেন, ‘ক্রিস যা-ই করুক না কেন, সে সর্বদা আমাদের জাতীয় দলের এবং পর্তুগিজ ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রতীক হয়ে থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি বন্ধ করা। কারণ জাতীয় দলে কোনো বিভাগ নেই, এটি এক এবং অভিন্ন থাকবে। বাইরে যতই আলোচনা হোক, আমি বিশ্বাস করি প্রতিটি পরিবারের সমস্যা ঘরের ভেতরেই সমাধান করা উচিত।’

আরও পড়ুন

পর্তুগিজ কোচ জর্জে জেসুসও সব বিতর্ক পেছনে ফেলে মূল লক্ষ্য খেলায় রাখা নিয়ে বলেন, ‘আমাদের মনোযোগ সবার আগে জাতীয় দলের ওপর হতে হবে। আমাদের লক্ষ্য নরওয়ে এবং এ ম্যাচটি জেতা। আমাদের সমর্থকদের দেশের পতাকার পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। তবে এর মানে এই নয় যে আমি ক্রিসকে উপেক্ষা করছি। সে পর্তুগালের একটি প্রতীক, এটা পরিষ্কার। তবে এসব নিয়ে কথা বলার জন্য ম্যাচের পর প্রচুর সময় পাওয়া যাবে।’

বিপক্ষ শিবিরের নরওয়েজিয়ান কোচ স্তালে সোলবাকেন অবশ্য রোনালদোকে ছাড়া পর্তুগালকে মোকাবিলা করার বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছ মনে করেন।

তিনি বলেন, ‘আমরা রোনালদোকে ধরে এবং না ধরে—দুইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখন এটা পরিষ্কার যে তাকে ছাড়াই আমাদের খেলতে হবে। পর্তুগাল হয়তো কিছু পরিবর্তন আনবে, কারণ তাদের ২৫-২৬ জনের স্কোয়াডের প্রতিটি পজিশনেই শীর্ষমানের খেলোয়াড় রয়েছে যারা মাঠে নামতে ব্যাকুল। তবে সেখানে নিশ্চিতভাবেই রোনালদো থাকছে না।’

আরও পড়ুন

ইউরো নেশনস লিগের গ্রুপ ‘এ৪’ এ টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল, অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে নরওয়ে।

এদিকে, উয়েফা নেশনস লিগের আরেক রোমাঞ্চকর ম্যাচে গ্রিসের আতিথ্য গ্রহণ করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ঘরের মাঠে প্রথম লেগে ০-১ ব্যবধানে হেরে যাওয়া দলটির সামনে এবার থেসালোনিকিতে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।

নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জার্মানির শুরুটা ছিলো মিশ্র। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্র এবং গ্রিসের কাছে হারের পর, বৃহস্পতিবার সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সার্বিয়ার বিপক্ষে ডাইনামিক এবং আগ্রাসী ফুটবলের ছাপ ধরে রেখে আজ রাতে দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে অলআউট ফুটবল খেলার প্রস্তুতি নিয়েছে ডাই ম্যানশ্যাফটরা।

জেআর