আজ (রোববার, ৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করছে প্রসিকিউশন।
এছাড়া সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালের দেয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। জুলাই গনঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ জন হত্যা মামলায় সাবেক এমপি হারুন অর রশিদ মুন্নাসহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল।
আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ অক্টোবর।





