মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা

ফাতিমা ইজ্জাহরা
ফাতিমা ইজ্জাহরা | ছবি: সংগৃহীত
0

মরক্কোর প্রথম এবং আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ফাতিমা ইজ্জাহরা আল মানসুরি। দেশের সরকারপ্রধান হিসেবে মঙ্গলবার ফাতিমার নাম ঘোষণা করেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ।

এতোদিন নগর পরিকল্পনা মন্ত্রী ও মাররাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫০ বছর বয়সী এই নারী। নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়ে ‘একে সত্যিকার অর্থে ঐতিহাসিক’ আখ্যা দেন ফাতিমা।

গেলো সপ্তাহে মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৯৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯৭টিতে জয়ী হয়, রাজতন্ত্র সমর্থিত দল পিএএম। তবে একক সরকার গঠনে ন্যূনতম ১৯৮টি আসন না পাওয়ায় দলটিকে গড়তে হবে জোট সরকার।

নির্বাচনি ফল ঘোষণার চারদিন পর নতুন সরকারপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া ফাতিমার প্রথম কাজ হবে জোট গঠন। এর আগে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২১ সালে তিউনিসিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হন নাজলা বাউদেন।

এফএস