আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুলের ১ম স্ত্রীর জামিন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী
এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী | ছবি: এখন টিভি
0

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।

আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়। মামলার বাদী নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে আসামিদের জামিনে আপত্তি না থাকার কথা জানান।

মামলা দায়েরের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে পুলিশ গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

পরে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ ও সিআইডি। এ সময় তার কক্ষে কয়েকটি চিরকুট পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।

আজকের শুনানিতে দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনের বিষয়টি আদালতে ওঠে। এ সময় বাদীপক্ষের আপসের বিষয়টি জানানো হয়।

এএইচ