আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সভা শেষে করা প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার অব্যহতভাবে চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে নিয়ে এসে সার্বিক আইনশৃঙ্খলা মূল্যায়ন করা ঠিক হবে না।’ এছাড়া রাড্ডা ও মাটিকাটার ঘটনায় সরকার নির্মোহ তদন্ত করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
এসময় তিনি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি প্রশংসনীয়। এটা হিন্দ ধর্মীয় নেতারাও স্বীকার করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ বছর পূজামণ্ডপ ৩৩ হাজার ৮৫১, গত বছরের চেয়ে ১ হাজার ৫০০ পূজামণ্ডপ বেশি। এর মাধ্যমে বোঝা যায়, হিন্দুরা কতোটা নিরাপত্তা বোধ করছেন। সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রতি ভালো আছে, বাজার চালু থাকবে।’
তিনি দুর্গাপূজার ছুটির প্রসঙ্গে বলেন, ‘আগে দুর্গাপূজার ছুটি ছিলো ১ দিন, অন্তর্বর্তী সরকার আরও ১ দিন বাড়িয়েছিলো, বিএনপি সরকার আরও ১ দিন বাড়ালো।’




