ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু পরীক্ষা | ছবি: এখন টিভি
0

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩৯ জনে পৌঁছেছে।

এফএস