জাহেদ উর রহমান বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারে, রাড্ডার ঘটনায় সরকার বিব্রত। রাড্ডার ঘটনায় তদন্ত হবে, বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজি ট্যাগিং এর রাজনীতি আছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ নিয়ে রাজনীতি হচ্ছে। এনসিপি বিএনপির বিরুদ্ধে স্যটায়ার করেছে। চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে আছে, প্রয়োজনে সরকার ব্যবস্থা নেবে।’
এনপিজি মজুত করে দাম বাড়ানো হলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। মজুত করে এলপি গ্যাসের দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে এনার্কি হতো এখন সেই অবস্থায় নেই। যতটুকু সমস্যা আছে তা কমতে শুরু করবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক সমঝোতা চুক্তি সই হয়েছে। পারমাণবিক শক্তি, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহযোগিতা গুরুত্ব পাবে। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা নেবে বাংলাদেশ।’
আরও পড়ুন:
পারমাণবিক নিরাপত্তা, প্রযুক্তি বিনিময়, বেসামরিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধি করা এই চুক্তির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
ডা. জাহেদ বলেন, ‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক চুক্তির প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর পড়বে না। বাংলাদেশ তার স্বার্থে আমেরিকা, চায়না কিংবা রাশিয়ার সঙ্গে চুক্তি করবে। বাংলাদেশ নিজ প্রয়োজনে বোয়িং কিংবা এয়ারবাস কিনবে।’
তিনি বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় রাশিয়া থেকে ইউরেনিয়াম না আসার বিষয়ে কোনো তথ্য নেই।’
ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর আসামি। মানবতাবিরোধী অপরাধী হিসেব শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়ার মতো। আশা করি, বাংলাদেশের অস্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে।’
এসময় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফরের কোনো তথ্য নেই বলে জানান তিনি।




