
র্যাব থাকছে না আগের রূপে, বদলাতে পারে নামও: তথ্য উপদেষ্টা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর আগের ফর্মে থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এই বাহিনীর নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকতার জন্য দ্রুতই ‘কোড অব কনডাক্ট’ তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা
অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক গণমাধ্যমের দ্রুত বিস্তার ঘটায় সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কনডাক্ট) প্রয়োজন হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার) জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমান বাস্তবতায় সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার দ্রুত নীতিমালা ও রেগুলেটরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিচ্ছে।

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো অপরাধ হত্যার চেয়েও বেশি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জুলাই হত্যা মামলার অভিযোগে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা দেয়া বা তাদের গ্রেপ্তার করা ভুল পদক্ষেপ— বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে, জুলাই-সংক্রান্ত ঘটনায় বর্তমানে গ্রেপ্তার থাকা কোনো কোনো সাংবাদিক হত্যা মামলার চেয়েও বড় অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী বলে মনে করেন তিনি। বন্দি থাকা কোনো সাংবাদিকের নাম তিনি উল্লেখ করেননি।

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে—প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নানা নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।