এছাড়াও, সন্ত্রাসীদের রুখতে ভারত আত্মরক্ষামূলক পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন জয়শঙ্কর। প্রায় ১৭ মিনিটের ভাষণে ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি- রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে এআই ইস্যুও। কৃত্রিম বুদ্ধিমত্তাকে 'রূপান্তরের চালিকাশক্তি' বলেও উল্লেখ করেন জয়শঙ্কর।
এদিকে, হাভানার জ্বালানি শিল্পের ওপর মার্কিন বিধিনিষেধ আরোপ যুদ্ধাপরাধের শামিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী। আর অধিবেশনে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছে চীন।





