আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে এ অভিযান শুরু হয়। পুলিশ বলছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বৈঠক হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় কার্যালয়ে থাকা ব্যক্তিদের আটক করে থানায় নেয়া হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
জানা গেছে, দুপুরের পর দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হলে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিভিন্ন প্রতিবেদনে কার্যালয়ের ভেতরে ও আশপাশে বিপুলসংখ্যক ব্যক্তির অবস্থানের কথা বলা হয়েছে। তবে তাদের সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





