ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ’র ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁ’র ছেলে। নিহত দু’জন সম্পর্কে তারা চাচাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোর রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন:

এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে- তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস