আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) ন্যাটো সুপ্রিম অ্যালাইড কমান্ডার ইউরোপ এবং মার্কিন বিমান বাহিনীর জেনারেল অ্যালেক্সাস গ্লিনকেউইচ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই বার্তা দেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক ভিত্তিক একটি ন্যাটো সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই অনুষ্ঠানে মার্কিন নৌবাহিনীর একজন ভাইস অ্যাডমিরালের কাছ থেকে ব্রিটিশ সেনাবাহিনীর এক জেনারেল কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন।
জেনারেল গ্লিনকেউইচ বলেন, ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে। তবে যৌথ নিরাপত্তা বলয় সুসংহত রাখতে ওয়াশিংটন ন্যাটোর জন্য প্রয়োজনীয় কিন্তু নির্দিষ্ট কিছু সামরিক ও কৌশলগত সক্ষমতা দেয়া অব্যাহত রাখবে।





