শুরুতেই অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ঈশান কিশানের উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রেয়াস আইয়ারের দল। শেষ পর্যন্ত পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে ভারত।
জবাবে মাত্র ৭ রানেই দুই উইকেট হারালেও কেন্ডেল ফ্লেমিং ও বেনজামিনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল জাপান। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে আসে মাত্র ৫ রান।
ফলে ৩০ রানেই থামে জাপানের ইনিংস। মাত্র ২ রানের জয় নিয়ে লজ্জা থেকে রক্ষা পায় ভারত। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ পিছিয়ে থাকা জাপানের বিপক্ষে এমন লড়াই এশিয়ান গেমসের আগে ভারতকে দিয়েছে বড় এক সতর্কবার্তা।





