ঢাকা দক্ষিণে বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বৈঠক
চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বৈঠক | ছবি: মীর শাহে আলমের ফেসবুক পোস্ট
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনভিত্তিক প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের (উইমিং) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল ও বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ও উইমিংয়ের প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন:

বৈঠকে ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসএইচ