আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরে রিজার্ভ বাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এনসিপির নতুন আহবায়ক কমিটির মিট দ্য প্রেস-এ এসব কথা বলেন সংগঠনটির আহবায়ক প্রিয় চাকমা।
অনুষ্ঠানে এনসিপির আহবায়ক প্রিয় চাকমা ও সদস্য সচিব শহিদুল ইসলাম খান বক্তব্য রাখেন। এসময় কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রিয় চাকমা বলেন, নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা কেন্দ্রীয় কমিটির কাছে তুলে ধরা এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াই কমিটির অন্যতম লক্ষ্য। এসময় কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দল মত নির্বিশেষে সব শ্রেণি পেশার নাগরিকদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





