এশিয়ান গেমসে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

ভারতের নারী ক্রিকেটার
ভারতের নারী ক্রিকেটার | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই হারের পর আরও একবার স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেল জ্যোতির দল।

আগে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার ঝোড়ো ব্যাটিংয়েই কার্যত ম্যাচ নিজেদের করে নেয় ভারতের মেয়েরা। স্মৃতি ১৯ বলে ৩৭ করে আউটের পর গুনালানও টিকতে পারেননি।

তবে, অধিনায়ক হারমানপ্রীতকে নিয়ে শেফালি ভার্মা খেলেছেন দাপটের সঙ্গে। ৪৯ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই ওপেনার। ৩ চারের সঙ্গে ছিল ৯ ছক্কা। তাতেই ভারত পেয়ে যায় ১৯৫ রানের পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানের আগেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারার ২৭, শারমিনের ১০ এবং সুলতানার ১২ রান ছাড়া আর কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ৮১ রানে। এই হারের পরও পদকের সম্ভাবনা আছে জ্যোতির দলের। তাদের জিততে হবে আরেক সেমিফাইনাল হারা পাকিস্তানের বিপক্ষে।

এফএস