তবে ব্যক্তিগত আক্রমণের বদলে শান্ত জবাব দিলেন হ্যারি কেইন। ব্যালন ডি’অর নিয়ে বার্সেলোনা ওয়ান্ডারকিড লামিনে ইয়ামালের পরোক্ষ খোঁচাকে পুরোপুরি এড়িয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক।
ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারানোর ম্যাচে নিজের শততম বুন্দেসলিগা গোল করার পর কেইন বলেন, ‘ইয়ামাল কী বুঝাতে চেয়েছে তা আমার জানা নেই, তবে সে একজন দারুণ খেলোয়াড়।’
কেইনের মতে, সবারই নিজের মতামত দেয়ার অধিকার আছে এবং এমবাপ্পে, রদ্রি কিংবা মাইকেল ওলিসের মতো তারকারাও এই দৌড়ে এগিয়ে।
কেইন নরম সুর বজায় রাখলেও এদিকে বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল বলেছেন, সেরা খেলোয়াড়দের কোনো প্রচারণার প্রয়োজন হয় না। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে এবারের ব্যালন ডি’অরের জমকালো আসর।
নিজ শহরে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর উঁচিয়ে ধরতে পারেন কি না কেইন, এখন সেটাই দেখার বিষয়।

 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)



