আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ধলুখাঁর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী বাসটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।





