সেমিফাইনালে ফের ভারত; কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও শক্তিশালী ভারতকে পাচ্ছে বাংলাদেশ নারী দল।

কোয়াটার ফাইনালে মাঠে না নেমেই সেমিতে যায়গা করে নেয় বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ মাঠে গড়ালেও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পায় টাইগ্রেসরা। অপেক্ষা ছিলো সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা দেখার। তবে অনেকটা অনুমীয়ই ছিলো আরেক কোয়ার্টার ফাইনালে ভারত জয় পাবে।

কোয়াটার ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৭ রানে অলআউট হয় স্বাগতিক জাপান। আর সেই ছোট লক্ষ্য তাড়া করতে ভারতের মেয়েদের লেগেছে মাত্র ৫ ওভার হারাতে হয়েছে দুই উইকেট।

আট উইকেটের সহজ জয়ে সেমিতে আসা ভারত মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে। এশিয়া কাপে সেমিফাইনালে এ দুই দলের মুখোমুখি ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দুই দল মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর।

জেআর