সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

দুটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান
দুটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান | ছবি: রয়টার্স
0

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে আকাশপথে চালানো হামলায় ইতালির একটি অত্যাধুনিক যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) রোমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ডিপিএ জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের তায়েফ সামরিক ঘাঁটির একটি সংরক্ষিত এলাকায় ইতালীয় বিমানবাহিনীর এফ-২০০০ মডেলের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানটি পার্ক করা ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ‘আমাদের কর্মীদের ব্যবহারের অন্য কোনো যানবাহন বা অবকাঠামোর আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

সৌদি আরবের দুটি সামরিক ঘাঁটি ও একটি তেল শোধনাগারে চালানো এই হামলার পেছনে প্রতিবেশী ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রধারী হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করতে সৌদি বিমানবাহিনী সম্প্রতি হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা জোরদার করেছে।

এর আগে গত সপ্তাহে এক ঝটিকা অভিযানে ইয়েমেনের সমগ্র লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথিরা। মধ্যপ্রাচ্যে বিভিন্ন আন্তর্জাতিক শান্তিরক্ষা ও সামরিক মিশনে অংশ নিচ্ছে ইতালি।

এএম