সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান
সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে আকাশপথে চালানো হামলায় ইতালির একটি অত্যাধুনিক যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) রোমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ডিপিএ জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।