এইচআইভি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ফিজিতে

ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা | ছবি: সংগৃহীত
0

এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিজি। বিবিসির তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় ছোট এই দ্বীপরাষ্ট্রটিতে বর্তমানে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এই ভাইরাসে আক্রান্ত। একইসঙ্গে পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবার পরিধি বাড়াচ্ছে তারা।

পরিসংখ্যান বলছে, ৫ বছর আগে এই হার ছিল প্রতি ১৬৭ জনে একজন। আরও শঙ্কার কথা, এইচআইভি সংক্রান্ত জটিলতায় মারা যাওয়া শিশুর সংখ্যাও বাড়ছে ফিজিতে।

মহামারীর কারণ হিসেবে, অনিরাপদ মেলামেশা, মাদকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং এক সিরিঞ্জ দুইজন ব্যবহারের প্রবণতাকে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও এনজিওগুলোর।

এই, সিরিঞ্জ শেয়ার করাকে বলা হয় ‘ব্লু টুথিং’ বা ‘হটস্পটিং’, যা আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু অঞ্চলে এইচআইভি সংক্রমণের অন্যতম কারণ।

এফএস