ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে অ্যাতলেটিকোর ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৫ ম্যাচ থেকে ৩ জয় ডিয়েগো সিমিওনের দলের। আছে টেবিলের পাঁচ-এ।
১১ নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে জয়ের প্রত্যাশা তাদের। আর বাংলাদেশ সময় রাত দেড়টায় ন্যু ক্যাম্পে বার্সেলোনা আতিথ্য দেবে রেসিং সান্তানদারকে। লিগের প্রথম ৫ ম্যাচে টানা জয়ে এখন পর্যন্ত সবার ওপরেই আছে ব্লু-গ্রানারা। রেসিং সান্তানদারের বিপক্ষে বিগত ১৬ বছরে কোনো ম্যাচই হারেনি ২৯ বারের লা-লিগ চ্যাম্পিয়নরা।
দলে নেই ইনজুরির সমস্যা। শেষ ৫ ম্যাচে ২১ গোল করা বার্সেলোনা আরও একটা ম্যাচে বড় জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে। জয় পেলে লিগ টেবিলের শীর্ষে ৩ পয়েন্টের লিড থাকবে হ্যান্সি ফ্লিক শিষ্যদের।





