বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ২০২৬-২৭ মৌসুমের লিগের খেলা এবং ২২ সেপ্টেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। তবে ক্লাবগুলোর বড় একটি অংশের দাবি লিগের সময় পেছানোর। যদিও তাতে সাড়া দেয়নি ফেডারেশন; বরং বাফুফের পেশাদার লিগ কমিটি কথামতোই লিগ শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
এই সূচি প্রকাশের পরই তৈরি হয়েছে নতুন জটিলতা। বর্তমানে আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলছে।
বাফুফের নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডো এবং জাতীয় দলের ক্যাম্প চলাকালীন ক্লাবগুলো তাদের জাতীয় দলের খেলোয়াড়দের লিগের ম্যাচে পাবে না।
তবে বেকে বসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। থমাস ডুলির ক্যাম্পে থাকা মোহামেডানের ৯ খেলোয়াড়কে মঙ্গলবারের মধ্যে ছাড়তে বাফুফেকে চিঠিও দিয়েছে ক্লাবটি।
আরও পড়ুন:
ফোনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা চিঠি দিয়েছি যে, জাতীয় দলের খেলোয়াড়সহ আমরা খেলবো। শুধু একবার নয়, কয়েকবার চিঠি দিয়েছি, কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে তারা ফিক্সচার দিয়ে দিলো। আমরা জানি না, আমরা তো ক্যাম্পেই থাকি না। বলেছি যে, আমাদের সমস্যা, আমাদের ৯ জন খেলোয়াড়ই জাতীয় দলে, আমরা খেলবো কীভাবে?’
যদিও বাফুফে লিগের প্রথম রাউন্ডে মোহামেডানের কোনো ম্যাচ রাখেনি। এমনকি আসিয়ান কাপ শেষ হওয়া পর্যন্ত মাত্র একটি ম্যাচের জন্য মাঠে নামতে হবে ক্লাবটিকে। এবং ফেডারেশস কাপেও আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যে একটি ম্যাচই রয়েছে।
এ বিষয়ে বাফুরের ন্যাশনাল কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও মিলেনি কোনো । উত্তর এখন দেখার বিষয়, মোহামেডানের এই চিঠির পর বাফুফে সভাপতি ও লিগ কমিটি কী সিদ্ধান্ত নেয়।




