ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ‘মোহাম্মদ এসমালি ও তার প্রতিনিধি দল শনিবার ভিয়েনাবাসীদের নিয়মিত এক ফ্লাইটে রওনা হয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি করা নানা প্রতিবন্ধকতার কারণে পথিমধ্যেই তাদের যাত্রা ভেস্তে যায়।’ খবর আল জাজিরার।
ভিয়েনায় চলতি শুক্রবার পর্যন্ত চলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল এসমালির। ইরানের প্রতিনিধি দলকে এভাবে বাধা দেওয়ার ঘটনায় দেশটিতে নিযুক্ত অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে তেহরান।
এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইরানের প্রতিনিধি দলকে ভিসা না দেয়ার বিষয়ে অষ্ট্রিয়া সরকারের সিদ্ধান্তটি সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক।’
তিনি আরও যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রের চাপেই যে এ ঘটনা ঘটেছে তা আমাদের কাছে স্পষ্ট। তবে এ জন্য অস্ট্রিয়া সরকার কোনোভাবেই নিজেদের দায়িত্ব এড়াতে পারে না।’





