সরবরাহ বাড়ায় স্বস্তিতে গ্যাস নিচ্ছেন চালকরা

সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন
সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। ফলে আগের চেয়ে কিছুটা বেশি গ্যাস নিতে পারছেন চালকরা।

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) রাজধানীর একাধিক সিএনজি স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে লাইনে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। ফলে যানবাহনগুলোতে গ্যাস সরবরাহের পরিমাণও বেড়েছে।

এদিকে চালকরা জানান, আগে দীর্ঘ প্রতীক্ষার পর ২০ থেকে ৫০ টাকার গ্যাস পেতেন তারা। তবে সরবরাহ বাড়ায় বর্তমানে তা ২০০ থেকে ৩০০ টাকায় ঠেকেছে।

এছাড়া দীর্ঘক্ষণ লাইনেও দাড়াতে হচ্ছে না। ফলে তাদের জীবনযাত্রার খানিকটা স্বস্তি ফিরেছে। তবে দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা তাদের।

এসএস