ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকার এক অংশ খালি করার নির্দেশ, জরুরি অবস্থা জারি

মালিবু শহরে হুট করে দেখা দেয়া সিঙ্কহোল
মালিবু শহরে হুট করে দেখা দেয়া সিঙ্কহোল | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবু শহরে হুট করেই দেখা দিয়েছে সিঙ্কহোল। এরপরই শহরের উপকূলীয় এলাকার একটি অংশ খালি করার নির্দেশ এবং জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মালিবু সমুদ্রতীরবর্তী একটি বাড়ির ড্রাইভওয়েতে সিঙ্কহোল তৈরি হয়ে বাড়ির কাঠামোর একটি অংশ ধসে পড়েছে। ফেটে গেছে পানি ও গ্যাসের লাইন। এরপরই এই অঞ্চলে বন্ধ করে দেয়া হয় গ্যাস সরবরাহ।

মার্কিন গণমাধ্যমের তথ্য মতে, বাড়িটির মালিক হলিউড অভিনেতা নিকোলাস কেজের। তবে এ সময় বাড়িতে কেউ ছিলেন না। এ ঘটনার পরই ৩১টি বাড়িকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইএ