ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও মদ জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত মাদক
বিজিবির অভিযানে জব্দকৃত মাদক | ছবি: সংগৃহীত
0

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


​বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল ছাগলনাইয়া সীমান্তে তল্লাশি ও টহল জোরদার করে।

বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪২ কেজি গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​ঘটনার তথ্য নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে চোরাচালান, মাদকের বিস্তার রোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএইচ