এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকারের চলতি বছরের জুন-জুলাইয়ের তুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে লোডশেডিং বেশি ছিলো। যা এ বছরের জুন-জুলাইয়ের লোডশেডিং ২০২৩ সালের তুলনায় অনেক কম।’
২০২৪ সালের ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে।’
এছাড়াও তিনি বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় জরুরী এফএসআরইউ আনতে চায়নার সঙ্গে চুক্তি করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশেরে সার বিতরণ কার্যক্রম নিয়ে বলেন, ‘সারের বিতরণ কার্যক্রমের সমস্যা থাকলেও মজুদে কোনো ঘাটতি বা সমস্যা নেই।’
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডা. জাহেদ উর রহমান।
বোয়িং কেনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বোয়িং কেনার অর্থ পরিশোধ করা লাগবে দীর্ঘ সময় ধরে, প্রয়োজনীয় বোয়িং কিনলেও তা অর্থনীতির উপর চাপ পড়বে না।’





