বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রাখা হলেও দলে নতুন করে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি, পেসার মাইকেল নেসার এবং বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেম্যান।
এদিকে টানা খারাপ ফর্মের পরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা ধরে রাখলেন মার্নাস লাবুশেন। ওয়ানডে দল থেকে বাদ পড়লেও, টেস্ট ক্রিকেটে প্রধান নির্বাচক জর্জ বেইলির আস্থা অর্জন করেছেন এই ডানহাতি ব্যাটার।
আরও পড়ুন:
প্যাট কামিন্সের নেতৃত্বে শক্তিশালী বোলিং লাইনাপের পাশাপাশি দলে দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারকে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের বল ট্যাম্পারিং বিতর্কের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই হবে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ। আগামী ৯ অক্টোবর ডারবানে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।




