বার্সা-আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট হারালো ম্যানইউ

ইউরোপিয়ান ফুটবল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইউরোপীয় ফুটবলে রোমাঞ্চে ভরা এক রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লা লিগায় বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য বজায় থাকলেও, প্রিমিয়ার লিগে তীব্র লড়াইয়ে জয়ের ধারা ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। অন্যদিকে, টানা পয়েন্ট হারিয়ে আবারও সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্প্যানিশ লা লিগায় যেন থামছে না হান্সি ফ্লিকের দল। নিজেদের চতুর্থ ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় বার্সা। তরুণ সেনসেশন লামিন ইয়ামালের জোড়া গোলের পাশাপাশি, রাফিনা ও পেদ্রির চমৎকার ফিনিশিংয়ে প্রতিপক্ষকে ভাসিয়েছে গোলবন্যায়।

চ্যাপিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নামার আগে ৪ ম্যাচে ১৭ গোল করে এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে এখন লা লিগার শীর্ষে একক রাজত্ব বার্সেলোনার।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল এ মৌসুমেও ধরে রেখেছে তাদের জয়ের ধারা। হাই-ভোল্টেজ লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে গানাররা। ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়লেও, দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিকেল আর্তেতার শিষ্যরা।

কাই হাভার্টজের সমতা গোলের পর অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার গোল গানারদের এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট। টানা তিন জয়ে সিটির সঙ্গে যৌথভাবে ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন আর্সেনাল।

তবে চেলসি বা বার্সেলোনার মতো হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ হয়েছে মাইকেল ক্যারিকের দল। টানটান উত্তেজনার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এভারটনের হয়ে অভিষেক ম্যাচেই অবিশ্বাস্য দূরপাল্লার সটে গোল করে এভারটনকে সমতায় ফেরান এইন্সলি মেটল্যান্ড-নাইলস।

এ নিয়ে টানা তিন ম্যাচে দুই বা তার বেশি গোল হজম করল ইউনাইটেড। টানা পয়েন্ট হারিয়ে লিগের শুরুতেই চাপে পড়লো রেড ডেভিলরা।

জেআর