‘পথচারীকে বাঁচানোর চেষ্টায়’ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত

দুর্ঘটনায় নিহত যুবক
দুর্ঘটনায় নিহত যুবক | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারীকে বাঁচানোর চেষ্টায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্কুল চৌমুহনী এলাকায় পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন মৃদুল।

আরও পড়ুন:

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বিকাল ২টার দিকে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বর জানান, কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে কুলাউড়ায় নেয়া হবে।

এসএইচ