আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেশিয়ভাবে মদ উৎপাদনের অবৈধ কারখানাটি পাওয়া গেলেও কোনো মালিককে পাওয়া যায়নি। সেখান থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম এবং ৩০ লিটার তৈরি মদ জব্দ করা হয়।
আরও পড়ুন:
এছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির জন্য সংরক্ষণ করা কাঁচামালও জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। অভিযানটি নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।




