জুলাইয়ে অনুষ্ঠিত লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের হয়ে খেলার সময় চোট পান মেন্ডিস। যে কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি।
আসন্ন সিরিজের দল ঘোষণার সময় আসালাঙ্কাকে সহ অধিনায়ক করা হয়েছিল। ফলে ছোট সংস্করণে প্রত্যাবর্তনের সিরিজে অধিনায়ক হয়ে ফিরছেন তিনি।
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছিলেন আসালাঙ্কা। ইংল্যান্ড সিরিজে মেন্ডিসের স্থলাভিষিক্ত হবেন ব্যাটার পাভান রত্নায়েক। বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোর বদলি হিসেবে ডাকা হয়েছে দিলশান মাদুশাঙ্কাকে।
পিঠের ইনজুরিতে বাদ পড়েছেন বিনুরা। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে।





