
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ (রোববার, ২১ জুন) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। শেষ ম্যাচে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই নামবে তাওহীদ হৃদয়ের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আশা জাগিয়েও ডুবলো ‘বাংলাদেশের তরী’, সিরিজও হাতছাড়া
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অল্পের জন্য দুইশ রান ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেটে থামে ১৯৬ রানে। অস্ট্রেলিয়ার এই রানের পেছনে বড় অবদান ম্যাট রেনশর। তিনি একাই ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ার সেরাও। ফলে তারা বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। এরপর শুরুতে তানজিদ হাসান তামিম ও শেষের দিকে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৭ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

অজিদের বিপক্ষে কাল দ্বিতীয় টি-টোয়েন্টি, অস্বস্তিতে টাইগাররা
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, আর অস্ট্রেলিয়ার চোখ সিরিজ নিশ্চিত করার দিকে। আগামীকাল (শুক্রবার, ১৮ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে টাইগাররা
ওয়ানডে সিরিজ জয়ের উদ্দীপনা নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (সোমবার, ১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা।

বৃষ্টি বাধার ম্যাচে জিততে পারলো না বাংলাদেশ, সিরিজে সমতা
বাংলাদেশ-নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ
মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। বৃষ্টি বাধার এ ম্যাচে বাংলাদেশের দেয়া ১০৩ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় কিউইরা। এতে সিরিজ শেষ হলো ১-১ এর সমতায়।

৫ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি
আরও একবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর মিরপুরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে উভয় দলের ক্রিকেটাররা মাঠে খেলেই সিরিজের ফল আনতে আশাবাদী। আগামীকাল (শনিবার, ২ মে) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২টায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জশ ইংলিশ
পেশিতে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার জশ ইংলিশ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অ্যালেক্স ক্যারি।

তিন সেঞ্চুরি ও বড় জয়: এক ম্যাচেই অস্ট্রেলিয়ার যত রেকর্ড
টি-টোয়েন্টি সিরিজে দাপট, ওয়ানডে সিরিজে ভরাডুবি। দুই সপ্তাহের ব্যবধানে অস্ট্রেলিয়া দেখে ফেলেছিল মুদ্রার দুই পিঠই। সমালোচনার চাপটাও একেবারেই কম ছিল না। তবে সেসব পার করে শেষ ম্যাচে নিজেদের জাত চেনালো অজিরা। টপ অর্ডারে তিন সেঞ্চুরি, ১৯ বছর পর ৪০০ ছাড়ানো দলীয় ইনিংস কিংবা কুপার কনোলির হাত ঘুরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার- ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দেখা গেল সবকিছুই।

টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন
দেড় মাসের ব্যবধানে আবারও বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। গত বছর পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ আর এবার বাংলাদেশে পাকিস্তান। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুদলের অধিনায়ক লিটন দাস ও সালমান আঘা ট্রফি উন্মোচন করেন

প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সিরিজ জয়
একদিকে স্পিনে আগুন, অন্যদিকে ব্যাট হাতে তাণ্ডব। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ পেলো প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। আর ইতিহাস গড়ার পথে দুই নায়ক শেখ মেহেদি ও তানজিদ তামিম। লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেট ও ২১ বল হাতে রেখেই বড় জয় পেয়েছে লিটন দাসের দল।

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার চমক, ফিরলেন শানাকা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে প্রায় এক বছর পর নিজের জায়গা ফিরে পেয়েছেন দাসুন শানাকা।