আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব এ সিদ্ধান্ত জানান।
বাণিজ্য সচিব বলেন, ‘ব্যবসায়ী, আমদানিকারক এবং ট্যারিফ কমিশনের পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর সুপারিশের পর সরকার ৫ টাকা সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বর্তমানে বাজারে সয়াবিন তেলের কোনো ধরনের সংকট নেই।’
আসন্ন রমজানের আগে তেলের দাম পুনরায় বাড়ানো হবে কি না, তা তখনকার পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।





