স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে মাতৃভাষা ইন্সটিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘মাদকাসক্তি ও নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছে সরকার।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। পাশাপাশি শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।’

অনুষ্ঠানে ৫৮০ জন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা সনদ, মেডেল ও অর্থ পুরস্কার দেয়া হয়।

জেআর