
স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে মাতৃভাষা ইন্সটিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাঙামাটিতে ৫ দিনব্যাপী প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু, অংশ নিয়েছেন ২৫০ স্কাউট
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো রাঙামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬ শুরু হয়েছে। এতে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট অংশগ্রহণ করেছেন। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। আজ (বুধবার, ২৬ আগস্ট) দুপুরে রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এ ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন।

জুলাই বিপ্লবে স্কাউট সদস্যের আত্মাহুতি, এ নজির বিশ্বে আর নেই: প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবে বাংলাদেশের স্কাউট সদস্যদের অংশগ্রহণ গৌরব ও অহংকারের উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এটি সারাবিশ্বের স্কাউটসের জন্য বিশেষ গৌরবের। স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্যে তাদের এই আত্মাহুতি। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই।

'আর যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সজাগ থাকতে হবে'
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের ছাত্র, শ্রমিক, জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে হবে এই দেশকে, আর যেন কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।