আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দু’পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি গুলির শব্দও শোনা গেছে বলে স্থানীয়রা দাবি করেন। পরে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় বিএনপি নেতা কাজী সালাউদ্দিনের অনুসারীরা অবস্থান নেয় এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।





