দুর্গম গিরিখাতে উদ্ধারকাজে হিমশিম; বন্যার ছয় দিনেও বিপর্যস্ত নেপাল

নেপালের ত্রিশূলীতে কাদা ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি
নেপালের ত্রিশূলীতে কাদা ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি | ছবি: রয়টার্স
0

দুগর্ম গিরিখাতের কারণে বিধ্বংসী বন্যা-ভূমিধসের ছয়দিন পরও উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে নেপাল। পানিবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গগুলোতে আটকে পড়া ছয়শোর বেশি শ্রমিকের অপেক্ষায় হাজারও স্বজন।

জানা গেছে, সোমবার পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে উদ্ধারকারী দল। বিস্ফোরণের পর ত্রিশূলী থ্রি-এ প্রকল্পে বাতাস পাম্প করে উদ্ধারকর্মীরা।

ত্রিশূলীর উজানে কয়েকটি পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় তিনশো জনকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপাল-চীন সীমান্তে ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা সাড়ে নয়শো ছাড়িয়েছে। নিখোঁজ সাড়ে চার হাজার মানুষ।

এফএস