গতকাল (সোমবার, ৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং চার সদস্য আহত হন।
আরও পড়ুন:
নিহতরা হলেন; ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। আহতদের মধ্যে রয়েছেন; কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়ার অফিসার আবুল খায়ের।
৩ জনের অবস্থা গুরুতর। আহতরা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।





